মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নিতে নারাজ। রিপাবলিকানরা তাকে পরাজয় স্বীকার করার কথাও বলতে পারছেন না। প্রভাবশালী রিপাবলিকানরা আবার ট্রাম্পের পক্ষেই আছেন। কিছু রিপাবলিকান গোপনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ব্যক্তিগতভাবে স্বীকৃতি দিয়েছেন। খবর সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের
গতকাল সকালেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনিই জয়ী হবেন। আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল চলে আসবে। রিপাবলিকান সিনেটর মিট রমনি, বেন সাসে, লিসা মুরকাওয়াস্কি এবং সুসান কলিনস বাইডেনকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিম কুনস জানান, রিপাবলিকান সহকর্মীরা তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তারা বাইডেনের জয়কে মেনে নিয়েছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু বাইডেনকে প্রকাশ্যে তারা অভিনন্দন জানাতে পারেন না। তিনি কোনো রিপাবলিকানের নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে বাইডেন ট্রানজিশনের কাজ চালাতে পারছেন না। কারণ ট্রাম্প প্রশাসনের প্রশাসক এমিলি ডব্লিউ মুরফি এই ধরনের নথিপত্রে স্বাক্ষর করছেন না। প্রেসিডেন্ট এখনো নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেননি বলে স্বাক্ষর করা সম্ভব নয় বলে এমিলি জানান।
