বিহারে বিধানসভা ভোটে এগিয়ে এনডিএ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০০:২৫

বিহারে বিধানসভা ভোটে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ পেয়েছে ১২৪ টি আসন এবং ইউপিএ পেয়েছে ১১১ টি আসন। এলজেপি এক এবং অন্যান্য দল সাতটি আসন পেয়েছে। স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ৯১ শতাংশ ভোট গণনা করা হয়েছে। দলগতভাবে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৭৭ টি আসন পেয়েছে এবং বিজেপি পেয়েছে ৭২টি আসন। কংগ্রেস পেয়েছে ১৯ টি আসন। বিজেপি জানিয়েছে, এনডিএ জয় পেলে নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী পদে বসবেন। -আনন্দবাজার পত্রিকা