বিনোদন ডেস্ক
বলিউডে খুব অল্প সময়ে আলোচনায় আসেন দিশা পাটানি। নতুন বছরে আরো নতুন উদ্যমে দেখা যাবে এই তারকাকে। আর শুরুতেই খবরে চমক দিলেন তিনি। ‘কিক’-এর সিক্যুয়েলে নাকি এবার সালমান খানের সঙ্গে দেখা যাবে দিশা পাটানিকে। এরইমধ্যে দিশা পাটানিকে বেশ কয়েকবার সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে যেতে দেখা গেছে।
তাদের দু’জনকে স্ক্রিপ্ট নিয়ে আলোচনাও করতে দেখা গেছে। ‘কিক’-এ এবার সালমান খানের সঙ্গে নতুন করে জুটি বাঁধছেন ‘বাগি টু’-এর অভিনেত্রী।
তবে সালমানের সাথে এটি প্রথম সিনেমা নয়। ‘ভারত’-এর শুটিং করেছেন তিনি। পরিচালক আলী আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের বিপরীতমুখী চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু দিশা পাটানি, নোরা ফতেহি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এ প্রসঙ্গে দিশা বলেন, ‘সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। এই স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিল। তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।’
