ভারতের বিহারে বিজেপি জোটের জয়

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৭:১৩

ভারতের বিহারে বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জয়ী হয়েছে।  এ জয়কে গণতন্ত্রের জয় বলে আখ্যায়িত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি বলেছেন, বিহারে গণতন্ত্র আরও একবার জয়ী হলো। 

নির্বাচন কমিশন জানিয়েছে, বিধানসভার ভোটে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ৭৪ টি আসন। অন্যদিকে মহাজোট জয়ী হয়েছে ১১০ টি আসনে।

করোনা মহামারির পর এটাই দেশটির প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন।  মঙ্গলবার ওই রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওই রাজ্যে আরও একবার ক্ষমতায় বসতে যাচ্ছে এনডিএ জোট। বুধবার সকালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে জয়ী দল হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া আসাউদ্দিন ওয়াইসির দল পেয়েছে ৫ টি আসন, বিএসপির আসন সংখ্যা ১, এলজিপি ১ টি ও নির্দল প্রার্থী পেয়েছে ১ টি আসন।

আরও পড়ুন: বাহরাইনের প্রধানমন্ত্রী আর নেই

অন্যদিকে জোট শিবিরে ভালো ফল করেছে বাম দলগুলো। কিন্তু কংগ্রেস পেয়েছে মাত্র ১৯ টি আসন।  এবার বাম শিবিরে ছিল সিপিআই(এম-এল), সিপিআই ও সিপিআইএম। মহাজোটের পক্ষ থেকে ২৯ টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। এর মধ্যে জয় এসেছে ১৬ টিতে। অর্থাৎ অর্ধেকের বেশি আসনেই জয়ী হয়েছে বাম শিবির।  হিন্দুস্তান টাইমস।

ইত্তেফাক/আরআই