ভোট কারচুপির প্রমাণ মেলেনি মার্কিন নির্বাচনে

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:২৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। ভুল ভোট গণনা করে তাঁকে পরাজিত করা হয়েছে। জো বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে কারচুপি করছেন। এর ফলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের এত দিন পরেও ফলাফল মেনে নেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কোনো রাজ্যই বড় ধরনের কোনো কারচুপির কথা এখন পর্যন্ত জানাতে পারা যাই নি ।

টাইমসের প্রতিবেদনের তথ্যমতে, মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভেন সাইমন জানিয়েছেন, তাঁদের রাজ্যে একজন মানুষও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো বিতর্কে যাননি। কোথাও কোনো জালিয়াতি হয়নি।মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভেন সাইমন জানিয়েছেন, তাঁদের রাজ্যে একজন মানুষও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো বিতর্কে যাননি। কোথাও কোনো জালিয়াতি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের নির্বাচন রাজ্য সরকারের নির্বাচন অফিস পরিচালনা করে। এসব নির্বাচনী অফিস স্বাধীনভাবে কাজ করে। রাজ্যের সেক্রেটারি অব স্টেট নির্বাচনী ফল প্রকাশের দায়িত্বে থাকেন।

রাজনৈতিক বিতর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের জনগণ নির্বাচনী অফিসের প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করে না। সবাই বিশ্বাস করে, এসব প্রতিষ্ঠান আইন অনুযায়ী কাজ করে। এখানে কারও পক্ষপাত হওয়ার কোনো সুযোগ নেই। মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভেন সাইমন জানিয়েছেন, তাঁদের রাজ্যে একজন মানুষও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো বিতর্কে যাননি। কোথাও কোনো জালিয়াতি হয়নি। 

আরো পড়ুন: ট্রাম্পকে আবেগঘন বিদায়বার্তা এরদোয়ানের

কানসাস রাজ্যের রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট স্কট সোয়াব বলেন, ৩ নভেম্বরের নির্বাচনে কোনো ভোট জালিয়াতি, ভোট কারচুপি বা অনিয়ম তিনি প্রত্যক্ষ করেননি। তিনি রাজ্যের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মিশিগান রাজ্যের সেক্রেটারি বলেছেন, ট্রাম্পের প্রচার শিবির রাজ্যের অ্যাবসেন্টি ভোট ও ডাকযোগে পাওয়া ভোটের গণনা নিয়ে মামলা করার কথা বলেছে। তবে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো জালিয়াতি-কারচুপির অভিযোগ বা প্রমাণ তাঁদের কাছে নেই

ইত্তেফাক/এএইচপি