ভাস্কর্য ওনূআ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:২৯

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় স্থাপিত স্মৃতি ভাস্কর্য। ফরিদগঞ্জের তিন ব্যক্তির স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত হয়েছে। ওয়ালী উল্লাহ নওজোয়ান, নূরেজ্জামান ভুঁইয়া ও আইউব আলী খান—এ তিনজনের নামের প্রথম অক্ষর নিয়ে ভাস্কর্যটির নামকরণ করা  হয়েছে ওনূআ। পশ্চাত্পদ সমাজকে উত্তরণের জন্য শারীরিক, মানসিক ও আর্থিকভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন ঐ তিনজন। চাঁদপুর জেলা প্রশাসকের উদ্যোগে ২০০৮ সালের আগস্ট মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয় ফরিদগঞ্জ-রূপসা ও লক্ষ্মীপুর জেলার রায়পুর রাস্তার মোড়ে। ভাস্কর্যটির নকশা প্রণয়ন করেন প্রখ্যাত শিল্পী অখিল পাল। ভাস্কর্যটিতে শৈল্পিক ছোঁয়ায় এই তিন সমাজসেবকের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

রেদোয়ান হোসেন