মুহম্মদ আনিসুল হক
১২ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয়ের সম্ভাবনা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
