বিনোদন রিপোর্ট
করোনার সময় পার করে এখন আবার ব্যস্ত তারকারা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার একাধিক সিনেমার শুটিং শেষ করলেন এরইমধ্যে।
সম্প্রতি ‘নকশি কাঁথার জমিন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ ছবির পরিচালক আকরাম খান। এখানে মিষ্টি হাসির দুর্দান্ত অভিনেত্রী জয়া দেখা দেবেন বিধবা চরিত্রে। পর্দায় চরিত্রটিকে জীবন্ত করে তুলতে শুটিংয়ে টানা ৬ দিন বিধবার সাজ-পোশাকেই ছিলেন এই গুণী অভিনেত্রী। জানা যায়, মুক্তিযুদ্ধের গতানুগতিক গল্প ও উপস্থাপনার বাইরে গিয়ে নতুন দৃষ্টি ও উপলব্দির আমেজ ফুটে উঠবে ‘নকশি কাঁথার জমিন’ সিনেমায়। এটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পাঠকনন্দিত উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে।
