মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রাত ৯টায় প্রচার করা হবে একক নাটক ‘এক্সচেঞ্জ’।
মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূরসহ অনেকে।
পাড়ার বখাটে ছেলে অপূর্ব। সাঙ্গ-পাঙ্গদের নিয়ে সারাদিন রাস্তায় থাকে। মেয়েদের টিজ করে। সাবিলা নূর সাধারণ মেয়ে। পাড়ায় নতুন এসেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অপূর্ব তার পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়। সাবিলা সাড়া না দেওয়ায় হুমকি দেয় তাকে। গভীর রাতে ফোন করে বিরক্ত করে। রীতিমতো অতিষ্ঠ করে ফেলে সাবিলার জীবন। এক রাতে পাল্টে যায় সবকিছু। অপূর্ব দেখে, তার বাবা কাজ করছে মায়ের মতো, ভাইকে দেখতে আসছে কন্যাপক্ষ, বন্ধু মেয়েদের মতো আচরণ করছে, আর সাবিলা তার বান্ধবীদের নিয়ে পাড়ায় মাস্তানি করছে, ছেলেদের টিজ করছে। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
