বাংলাদেশ যাত্রা ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৫৬

বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মতবিনিময় ও নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা গত ৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাপস সরকার। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাট্যজন মামুনুর রশীদ। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট যাত্রা গবেষক ড. তপন বাগচী এবং সংগঠনের সভাপতি নাট্যজন গোলাম সারোয়ার। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান কবির শাহীন ২০১৭-২০২০ সাংগঠনিক রিপোর্ট উত্থাপন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ মতবিনিময় সভায় তাদের অভিমত ব্যক্ত করেন। সভা শেষে নাট্যজন মামুনুর রশীদকে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্যের উপদেষ্টা কমিটি এবং বীর মুক্তিযোদ্ধা তাপস সরকারকে সম্মানিক সভাপতি, নাট্যজন গোলাম সারোয়ারকে সভাপতি এবং অ্যাডভোকেট হাসান কবির শাহীনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২৩ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।