বাবাকে নিয়ে প্রমীর দাসের গানটি আলোচনায় আসার পর এবার মাকে নিয়ে গান করেছেন তিনি। গীতিকার প্রমীর দাসের এই গানে কণ্ঠ দিয়েছেন সারোয়ার মাহীন। শিল্পী নিজেই সুর করেছেন গানটি। গানটি পরিবেশন করেছে ডি বাংলা মিউজিক। এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।‘মা’ গানটি লেখার পাশাপাশি এই গানের ভিডিওতে প্রমীর দাস অভিনয় করেছেন তার মা রীনা দাসকে নিয়ে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রি সি জুয়েল। মাকে নিয়ে গান করা প্রসঙ্গে প্রমীর দাস বলেন, আমার ‘বাবা’ গানটি যখন প্রকাম হয়েছে তখন আমার বাবা ছিলেন না এই দুনিয়াতে। তাই মা বেঁচে থাকতেই আমি মাকে নিয়ে গান করি। আর এই গানের ভিডিওতে আমার মাকেই রেখেছি, যেন তার অবর্তমানে এই গানের মাধ্যমে তিনি থেকে যান আমার গানের শ্রোতা ও দর্শকদের মাঝে। প্রমীর দাসের লেখা উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে— প্যারা প্যারা, পাখি, গেদির মা, বাবা, আমার জায়গায় তুমি আসো, ইচ্ছে হলেই, মন পোড়া।
