ইসলাম বিরোধী মন্তব্য করার অভিযোগে পাকিস্তানে প্রতিবেশীর হাতে দিন দুপুরে প্রকাশ্যে খুন হলেন খ্রিস্টান মা ও ছেলে। সোমবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের হুসেন কঠোর গ্রামে প্রতিবেশী হুসেন শকুরের হাতে খুন হয়েছেন ইয়াসমিন মসিহ ও তাঁর ছেলে উসমান মসিহ।
স্থানীয় থানায় দায়ের করা ইয়াসমিনের স্বামী শাব্বির মসিহর অভিযোগ অনুযায়ী, গুজরানওয়ালা জেলার আহমেদ নগর এলাকার ওই গ্রামে ইয়াসমিনের সঙ্গে বিবাদ বাধে প্রতিবেশী হুসেন শকুরের মা ইতরাত বিবির। থানার ডায়েরিতে ইসলাম বিরোধী মন্তব্যের কথা উল্লেখ নেই তবে হত্যার কারণ হিসেবে লেখা হয়েছে, রাস্তা সাফ করা নিয়ে কলহের জেরে শুরু হয় ব্যক্তিগত শত্রুতা।
WARNING:GRAPHIC CONTENT:
— Rahat Austin (@johnaustin47) November 9, 2020
Even answering a question or exchange of harsh words on Islam is considered blasphemy punishable by death. A Christian Mother Yasmin & His Son Usman Masih are Murdered by Muhammad Hassan & others.
Village Kathor kalan,wazirabad, Gujranwala,Punjab-Pakistan pic.twitter.com/LCDpKFt1PA
শাব্বির মসিহর দাবি, কয়েক মাস আগে রাস্তা সাফ করা নিয়ে দুই মহিলার মধ্যে ঝগড়া বেধেছিল। তারই জের টেনে সোমবার ফের বিবাদে জড়িয়ে পড়েন ইয়াসমিন ও ইতরাত। ঝগড়ার এক পর্যায়ে ঘর থেকে আগ্নেয়াস্ত্র বের করে এনে ইয়াসমিনকে তাক করে গুলি চালায় হুসেন শকুর। মা-কে সাহায্য করতে ছেলে এগিয়ে এলে তাকেও গুলি করে শকুর।
আরো পড়ুন: ট্রাম্পকে আবেগঘন বিদায়বার্তা এরদোয়ানের
অন্য দিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি করছে, হুসেন শকুর ও তার মা ইতরত বিবি ভেবেছিল ইয়াসমিন ইসলাম বিরোধী কথা বলছেন এবং এই আক্রোশের জেড়েই তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয় হুসেন শকুর।
ইত্তেফাক/এএইচপি
