বাদল রায়ের অবস্থা গুরুতর

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:৩২

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের শারীরির অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানা গেছে। আজগর আরী হাসপাতাল হতে আবাহনীর পরিচালক, বাফুফের সাবেক সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর উদ্যোগ এখন বাদল রায়কে মুমুর্ষূ অবস্থায় গতকাল বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন আরেক সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। তিনি বাদল রায়ের পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলেন কিডনি, লিভার, হার্টে ইনফেকশন রয়েছে। তাকে ডায়ালায়সিস করা হবে।’ বাবলু বলেন, স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে সবকিছু নতুন করে চেকআপ করা হচ্ছে। রিপোর্ট পেলে তখন বুঝা যাবে বাদল রায়ের শারীরিক অবস্থা কোন দিকে যাচ্ছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।