হাজীগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জে পুকুর থেকে সুফিয়া বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের বেপারী বাড়ির পুকুরে ওই নারীর লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এটি একটি রহস্যজনক মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।