কমলনগরে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

কমলনগরে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরজগবন্ধু এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, জাটকা ইলিশ রক্ষায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় জেলেদের কাছ থেকে ৪২ হাজার মিটার অবৈধ কান্টে জাল জব্দ করে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।