চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল থানা পুলিশ বদলকোট গ্রামের এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই গ্রামের সুজন ভুঁইয়াকে (৪২) গ্রেফতার করেছে। বর্তমানে সুজন আহত অবস্থায় পুলিশি হেফাজতে নোয়াখালী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ব্যাপারে আয়েশা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে চাটখিল থানায় মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে সুজন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে এসে সুজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম শামছুদ্দিন জানান, মামলাটি তদন্ত চলছে এবং অভিযুক্ত সুজনকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
