সাবেক গভর্নর সেগুফ্তা বখ্ত চৌধুরী আর নেই

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সেগুফ্তা বখ্ত চৌধুরী আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সেগুফ্তা বখ্ত চৌধুরী বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর। তিনি ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। অর্থনীতিবিদ হিসেবে তিনি দক্ষতার পরিচয় রেখেছেন কর্মজীবনে।