সেতুর অভাবে নৌকায় পারাপার

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪২

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নন্দকুঁজা নদীর ওপর সেতু না থাকায় বিয়াঘাট ও নাজিরপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষকে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে। মোল্লাবাজার গ্রামের কৃষক আমিরুল মিয়া জানান, বীজ, সার, কীটনাশক নিতে এবং উত্পাদিত ফসল ঘরে তুলতে খেয়ানৌকার ওপর নির্ভর করতে হয়। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, মোল্লাবাজার পয়েন্টে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। গত ১০ নভেম্বর সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান বলেন, সেতুর নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে।