শার্শায় ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান থেকে চন্দন কাঠ জব্দ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৪

বেনাপোল (যশোর) সংবাদদাতা

শার্শায় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ কাঠ জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে সড়কের পাশে থাকা একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান আটক করা হয়।