১০ ফুট লম্বা অজগর আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৪

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় ১০ ফুট লম্বা একটি অজগর (চন্দ্রপেড়া) সাপ আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বলেশ্বর নদের তীরবর্তী চরকগাছিয়া গ্রাম থেকে সাপটি আটক করা হয়। পরে সাপটি শরণখোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে একই স্থান থেকে গত ১৫ দিনে দুইটি অজগর সাপ উদ্ধার করা হলো। গুরুর খামার পরিচর্যাকারী জাকির হোসেন বলেন, মনে হয় সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে অজগরটি লোকালয়ে চলে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, সাপটিকে শরণখোলা রেঞ্জের বগী বনবিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হবে।