ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৫

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে মোস্তাফিজুর রহমান বাবু নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার সকালে ঐ গৃহবধূ বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে ঐ নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন। আটক মোস্তাফিজুর রহমান বাবুকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।