কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি একটি এলজিসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার রাত ১১টার দিকে পেকুয়ার চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ১০ হাজার টাকাও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি মোহাম্মদ আলী। বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, অস্ত্র বেচাকেনার গোপন খবরের ভিত্তিতে পেকুয়ার চৌমুহনী এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়।
