সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করুন

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৫১

বন্দরনগরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন সড়কের দুর্দশায় কারো কোনো ভ্রুক্ষেপ নেই। উত্তর কলাউজান চৌরাস্তার মাথা হয়ে বাংলাবাজারের ওপর দিয়ে পুঁটিবিলা তাঁতিপাড়া পর্যন্ত এই সড়ক দিয়ে হাজার মানুষের যাতায়াত। সম্প্রতি ব্রিক ফিল্ডের ইট বোঝায় করা ট্রাক চলাচল শুরু হলে সড়ক যাতায়তের অযোগ্য হয়ে পড়ে। এই সড়কের চারপাশে সাত-আটটা শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি বাজার আছে। কলাউজানের মধ্যে শিক্ষা, অর্থনীতি সবকিছুতে পশ্চিম কলাউজান এগিয়ে, কিন্তু অবকাঠামোগত উন্নয়নে সবসময় অবহেলিত। যার ফলে এই এলাকার জনদুর্ভোগ চরমে। পরিশেষে, সড়কটিকে যাতায়তের উপযুক্ত করে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাইফুল বিন শরীফ

কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম