প্রাচীন কাল থেকেই এ দেশের মানুষের যোগাযোগের মাধ্যম নদী। অর্থনৈতিকক্ষেত্রেও নদীর অবদান রয়েছে। অথচ এই নদীর তীরে যারা বসবাস করে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যে চিকিত্সার অধিকার রয়েছে সেটা থেকে তারা বঞ্চিত। চরে সাধারণত হাসপাতাল থাকে না। যার ফলে এসব মানুষ যখন কোনো অসুখে আক্রান্ত হয় তখন তাদের দীর্ঘ নদীপথ পেরিয়ে চিকিত্সাসেবা নিতে হয়। যা সময় সাপেক্ষ। যার ফলে অনেক অসুস্থ ব্যক্তি হাসপাতালে আসার সময় পথেই মারা যায়। অনেক প্রসূতি হাসপাতালে আসার সময় পথেই মৃত্যুবরণ করে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত এসব এলাকায় চিকিত্সাসেবা পৌঁছে দেওয়া।
জাফরুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
