মাফরুহা মিজান (মেধা)
মাফরুহা মিজান (মেধা) এ বছর প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার প্রভাতী কিন্ডার গার্টেন স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. মিজানুর রহমান শিকদার ও মা রোখসানা খানম মুন্নী হাই স্কুলের শিক্ষক। মেধা বাঁশকান্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান শিকদারের নাতনি। সে সকলের দোয়া প্রার্থী।
হাবিবা সুলতানা জেমি
হাবিবা সুলতানা জেমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাবা হুমায়ুন কবির ব্যবসায়ী ও মা সালমা বেগম গৃহিণী। সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।
