গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আলমগীর হোসেন, ইকবাল মাস্টার, রাহাত খান, বদরুল আলম পাশা, বিল্লাল হোসেন মোল্লা, তোফাজ্জল হোসেন, মামুন রেজা, আব্দুল হালিম মণ্ডল প্রমুখ। পরে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ১০টি হুইল চেয়ার ও ৫০টি সাদা ছড়ি বিতরণ করা হয়।
এছাড়া চান্দনা চৌরাস্তায় জেলা যুবলীগের সভাপতি এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আজাদ, যুবলীগ নেতা কমুর উদ্দিন, মনিরুজ্জামান, হিরু মিয়া, আমির হোসেন আমু, বেলায়েত হোসেন, আজিবুর রহমান জন প্রমুখ।
