বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর- ১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু বলেছেন, যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে নানা ঘাত প্রতিঘাত কোন কিছুই এ সংগঠনের অগ্রযাত্রা ব্যাহত করতে পারেনি । যুবলীগ একটি দিনের জন্যও রাজপথ ছেড়ে যায়নি এবং আদর্শচ্যুত হয়নি।
বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দলীয় পতাকা উত্তোলন শেষে তিনি এ কথা বলেন।
অপু বলেন, যুবলীগ আজ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। আওয়ামী যুবলীগের লক্ষ্য শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন "জনগণের ক্ষমতায়ন" সুদৃঢ় করা এবং সর্বস্তরের জনগণ ও প্রগতিশীল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এ দর্শনে উদ্বুদ্ধ করা।
আরো পড়ুনঃ আকবর ছাড়া পেতে রহিমকে ২০ লাখ টাকার প্রস্তাব দিয়েছিলেন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীরের সভাপতিত্বে শরীয়তপুর জেলা যুবলীগ, সদর উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন ইকবাল হোসেন অপু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ। জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা যুবলীগ এর সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভা যুবলীগ এর সভাপতি জাহাঙ্গীর বেপারী, সাধারণ সম্পাদক খোকন বেপারী। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান জেলা ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান শাওনসহ জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের প্রায় পনেরো হাজার যুবলীগ নেতাকর্মী।
ইত্তেফাক/এমএএম
