পরমাণু স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম বন্ধ না করায় ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। বুধবার সরকারের শীর্ষ উপদেষ্টা মন্ডলীর সঙ্গে বৈঠকের সময় এই আহ্বান জানান সৌদি বাদশাহ।
সৌদি বাদশাহ বলেন, সন্ত্রাসবাদে উৎসাহ, বিভিন্ন দেশে হস্তক্ষেপ এবং আঞ্চলিক প্রকল্পগুলোর মাধ্যমে হুমকি দিয়ে ইরান সাম্প্রদায়িকতাকে উস্কে দিছে। সৌদি আরব বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে যাতে তারা ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়।
এদিকে ইরানের পক্ষ থেকে সৌদি বাদশাহর এমন বক্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সুন্নি অধ্যুষিত সৌদি আরব এবং শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে বেশ কয়েকটি প্রক্সি যুদ্ধ চলছে। এর মধ্যে অন্যতম একটি হলো ইয়েমেনের যুদ্ধ। সেখানে ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। অপরদিকে সরকারবিরোধী হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে ইরান।
প্রক্সি যুদ্ধ মূলত দুটি দেশের মধ্যে সহিংস লড়াই যাতে কোনো পক্ষ সরাসরি যুক্ত না থেকে তৃতীয় কোনো পক্ষ কে সামনে রেখে যুদ্ধ করে।
ইত্তেফাক/এআর
