কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। সিনেমাটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে আজ বিকেল ৫টায় প্রচার করা হবে সিনেমাটি। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় রিয়াজ-মাহীর সঙ্গে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, পূজা চেরি, তানিয়া আহমেদ, ফেরদৌসহ আরো অনেকে। ‘হুমায়ূন দিবস’ উপলক্ষে আজ চ্যানেল আইতে প্রতিবছরের মতো অনুষ্ঠিত হবে ‘হুমায়ূন মেলা’। তবে করোনার কারণে এবার সকাল ১১টা ০৫ মিনিটে চ্যানেলটির স্টুডিওতে অনুষ্ঠিত হবে এই মেলা।
