আমি মনে করি এটাই আমার প্রথম সিনেমা। এই ছবিতে কাজ করতে এসে আমি অনেককিছু শিখেছি। আমি চলচ্চিত্রে যদি সামান্য কিছুও করে থাকি, তা আমার পরিচালকের অবদান। আমি নাটকে কাজ করেছি, সেখানে শেখার জায়গাটা একেবারে ছিল না বললেই চলে। গতানুগতিক কাজ করেছি। ছবিতে কাজ করতে এসে মনে হয়েছে আমি কাঁদামাটি, আমাকে পরিচালক গড়ে তুলেছেন। তিনি নীরা চরিত্রটি সুনিপুণ হাতে তৈরি করেছেন। ছবিটি দর্শকরা পছন্দ করার পর আমার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। আগে কাজের সময় ততটা মনোযোগী ছিলাম না, এখন আরো মনোযোগী হবো। আমার এখন মনে হয়, ইশ! আর একবার শুটিংটা করার সুযোগ যদি পেতাম তাহলে মনপ্রাণ উজাড় করে কাজটা করতে পারতাম।
‘ঊনপঞ্চাস বাতাস’ সিনেমা মুক্তির পর অনুভূতি প্রসঙ্গে
অভিনেত্রী শার্লিন ফারজানা
