ধাঁধা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৯:২২

চার পায়ে বসি আমি আট পায় চলি

বাঘ নয় কুমির নয় আস্ত মানুষ গিলি।

 

নিজ মুখে সে পরকে খাওয়ায়

ভুলেও কভু নিজে নাহি খায়!

 

এমন জিনিস নাম কর সকলেই খায়

পেট ভরে না কোনো কালে তবু সে খায়!

 

ইড়িং বিড়িং তিড়িং ভাই

চোখ দুটো তার মাথা নাই।

 

চলে কিন্তু হাঁটে না

কী জিনিস তা বল না?

 

গরমে রাখ গলে যাবে

ঠান্ডায় রাখ কঠিন হবে

বরফ কিন্তু নয়। আছে সবার ঘরে

লাগে কিন্তু খুব জরুরি কাজে!

 

আম নয় জাম নয় গাছে নাহি ধরে

তবু সবাই তাকে ফল বলে জানে