সুতরাং
অতএব। কাজেই। অগত্যা। এই হেতু
সংস্কৃত ভাষা থেকে বাংলায় সুতরাং শব্দটির আগমন ঘটেছে। কিন্তু সংস্কৃতে যা সুতরাং, বাংলায় তা নয়। সুতরাং সংস্কৃত থেকে বাংলায় এসে শব্দটির অর্থ-পরিবর্তন ঘটেছে।
সংস্কৃত সুতরাং শব্দের অর্থ অধিকতরভাবে, অতিশয়, প্রচুর, অত্যন্ত ইত্যাদি। সংস্কৃত সুতরাং শব্দের বিস্তৃৃতিকে বাংলা সুতরাং হয় থামিয়ে দেয়, নতুবা তার মোড় ঘুরিয়ে দেয়। সংস্কৃত সুতরাংকে স্তব্ধ করে বাংলা সুতরাং তার কাজ শুরু করে।
সূত্র : বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান
