এক চাষির একটি গরু হারিয়ে গিয়েছিল। চৈত্রের কাঠফাটা রোদ্দুরে বন-বাদাড়ে গরু খুঁজে খুঁজে বিকেলে নিজের বাড়ির দাওয়ায় ধপাস করে বসে ছেলেকে ডেকে বলল, ‘ও ভাই চট করে এক গ্লাস আনো, পিপাসায় ছাতিটা ফেটে যাচ্ছে।
চাষির বউ রান্নাঘরে ছিল। সে চাষির কথা শুনতে পেয়ে বলল, ‘মিনসের এতোটা বয়স হলো—তবু যদি একটু কাণ্ডজ্ঞান থাকত! নিজের ছেলেকে ভাই বলে ডাকছে...’
স্ত্রীর কথা শুনে চাষি বলল, ‘গরু হারালি এমনিই হয় মা!’
