শেখ হেলালসহ তার মা ও স্ত্রীর রোগমুক্তিতে দোয়া অনুষ্ঠিত

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:০৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী শেখ রিজিয়া নাসের ও তার জ্যেষ্ঠ পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার সহধর্মিণী শেখ রুপা চৌধুরীর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।  

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি  বদিউজ্জামন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জনাব ফারুক হাসান হিটলু, জননেতা শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, রমনা জোনের ডিবি ডিসি আজিমুল হক, শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত ব্যক্তিগত সহকারী অ্যাড। চয়ন আহম্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিস্টার আমিনুল ইসলাম পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন প্রমুখ। 

আরও পড়ুন: স্কুলের বার্ষিক অনুষ্ঠান গান বন্ধ করতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি, পরে হামলা

উল্লেখ্য, শেখ হেলাল উদ্দিনের মাতা শেখ রিজিয়া নাসের করোনা আক্রান্ত হয়ে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়া শেখ হেলাল উদ্দিন ও তার সহধর্মিণী শেখ রুপা ও করোনা আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমার পরিবারের সবাই আজন্ম এদেশের মানুষের সেবায় নিয়োজিত। সবাই আমার প্রিয় দাদি ও আমার বাবা-মা’র জন্য দোয়া করবেন। তারা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। 

ইত্তেফাক এসি