একাদশে নেই গোলকিপার রানা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৪৩

বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে নেপালের বিপক্ষে ম্যাচে নিজেদের দল নিয়ে পরীক্ষা করছেন। আর সে কারণে একাদশে খেলতে পারছেন না গোলকিপার আশরাফুল ইসলাম রানা। সেখানে ঢুকছেন সেই বিতর্কিত গোলকিপার আবাহনীর শহিদুল আলম সোহেল।

২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সোহেলের হাস্যকর ভুলে নেপালের বিপক্ষে গোল খেয়েছিল বাংলাদেশ। তার ভুলের কারণে দেশ বঞ্চিত হয়েছে। সোহেলের সেই ভুল ফুটবল দর্শকদের সমালোচনায় ছিল বছর জুড়ে। অথচ সেই সোহেলকেই আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে তিন কাঠির নিচে দাঁড় করিয়ে দিচ্ছেন জেমি। আবার গোলপোস্টের দায়িত্ব দিলেন জেমি। আছেন গোলকিপার আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন। প্রথমবারের মতো তরুণদের মধ্যে নতুন মুখের ডাক পেয়েছেন পুলিশের আক্রমণভাগের এমএস বাবলু ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। নেপালের বিপক্ষে দুই ম্যাচের জন্য

প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছিল ৩৬ জনকে। এর মধ্যে দুই জন-কিংসের মাসুক মিয়া জনি ও মতিন মিয়া যোগ দেননি চোট থাকায়। পরে ইনজুরিতে বাদ পড়েন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও মামুনুল ইসলাম। ইনজুরির তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন আরিফুর রহমান। প্রথম ম্যাচের জন্য আরো যাদের স্কোয়াডের বাইরে রেখেছেন জেমি, তারা হলেন—বাদশা, রায়হান, মানিক, রাসেল, ফাহিম ও আবদুল্লাহ।

প্রথম ম্যাচের স্কোয়াড :শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, এম এস বাবলু ও সুমন রেজা।