কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলে গ্রুপ পর্বে বাংলাদেশের যে তিনটি খেলা বাকি রয়েছে সেগুলো আগামী মার্চ ও জুনে হতে পারে। তারিখ চূড়ান্ত হয়নি। এএফসির কম্পিটিশন কমিটি অনলাইন সভায় বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের রাউন্ড-২-এর বাকি ম্যাচগুলো ১৫ জুনের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ ডে ৭ ও ৮ মার্চে এবং ম্যাচ ডে ৯ ও ১০ জুনে অনুষ্ঠিত হবে
