৬৪ রানে অলআউটের পরও জয়!

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৪৬

প্রথম ইনিংসে অলআউট স্রেফ ৬৪ রানে। প্রতিপক্ষের সঙ্গে ঘাটতি ১৭৫ রানের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় জয়ের অসাধারণ এক আখ্যান রচনা করেছে নিউ সাউথ ওয়েলস। শেফিল্ড শিল্ডে বুধবার শেষ হওয়া ম্যাচটিতে অ্যাডিলেইডে তাসমানিয়াকে ১৪৫ রানে হারিয়েছে নিউ সাউথ ওয়েলস। ম্যাচের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে তারকায় ভরা নিউ সাউথ ওয়েলস ৩০.৩ ওভারে গুটিয়ে যায় ৬৪ রানে। জবাবে জর্ডান সিল্কের সেঞ্চুরিতে তাসমানিয়া প্রথম ইনিংসে তোলে ২৩৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পুরো ভিন্ন চেহারায় আবির্ভূত হয় তাদের ব্যাটিং। ৬ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে তারা।