ধূসরতার পথ ধরে হাঁটছি, ইউক্লিপটাস গাছের শাখে নাগরিক কাক
জনসমাগমে ব্যস্ত সড়ক, ক্রমাগত হাঁটছে মানুষ এবং মোটর বাইক
দুপুর জুড়ে বিষণ্ন শ্রমিক তোলে হাই কোথা গেলে মিলবে তুমুল শান্তি!
মুষড়েপড়া জীবনানন্দ দাশ প্রচ্ছন্নতায় দু’দণ্ড শান্তি খোঁজেন বারোমাস
যান্ত্রিক সভ্যতা, বেপথু নিকটজন ক্রমাগত ভুলতে বসছে আত্মিক বন্ধন
মানুষ বেপথু বলে, ইদানীং পথ-ঘাটে দল গড়ছে জোটভুক্ত কুকুর!
