শেয়ারবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোডস মুনাফা থেকে লোকসানে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক শূন্য ২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৫০ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৪ টাকার।
