মুনাফা কমেছে বিডিকমের

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:১৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইনের চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ((ইপিএস) ১৭ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা  গেছে। সূত্রমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শুন্য দশমিক ২০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শুন্য দশমিক ২৪ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা শুন্য দশমিক ০৪ টাকা বা ১৭ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৯ টাকায়।