নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলের ক্রসড্যাম (বাঁধ) রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ উপজেলা শহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, বণিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন, মাদক নির্মূল কমিটির সভাপতি সাহিনুর ইসলাম, মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ প্রমুখ। মানববন্ধন শেষে ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
