মধুখালীতে এক জমিতে বছরে চার ফসল!

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪৩

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত ধান চাষ করে একই জমি থেকে বছরে চার ফসল ঘরে তুলছেন মধুখালীর কৃষকরা। আর এতে তারা ভীষণ খুশি।

কৃষক আবু বক্কার জানান, যে জমিতে দুই ফসলের বেশি চাষ করা যেত না, সেখানে চার ফসল করতে পারছেন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল জানান, স্বল্পকালীন আমন বিনা ১১ ও ৭ জাতের ধান আবাদের ফলে কৃষক কম সময়ে আগাম জাতের ধান ঘরে তুলে বিনার সরিষা আবাদ করে। এরপর বিনার পাটশাক আবাদ ও বাজারে বিক্রি করে বোরো আবাদ করতে পারছে।