স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গুদারেঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কামারদহ ইউনিয়নের বার্নাচন্দ্র শেখর (বকশীচর) গ্রামের আনছার আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান জানান, মামলার পর থেকে আসামি আলামিন পলাতক ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
