বদলগাছীতে স্কুলছাত্র নাজমুল হোসেন (১৫) হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খাদাইল বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, স্থানীয় ইউপি মেম্বার দেলোয়ার হোসেন, আ. রাজ্জাক, আলামিন প্রমুখ। মানববন্ধনে নাজমুলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ, গত ৬ নভেম্বর সন্ধ্যায় খাদাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও খাদাইল গ্রামের আলামীনের ছেলে নাজমুল হোসেনকে এক মেয়ে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। পরে গত ১১ নভেম্বর সকালে আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ী গ্রামের এক মাঠ থেকে তার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
