গাঁজার গাছসহ গ্রেফতার ১

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪৫

সুজানগরে বুধবার সন্ধ্যায় আড়াই কেজি ওজনের একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে কামালপুর ক্যাম্প পুলিশ। তার নাম মো. আব্দুল্লাহ। সে উপজেলার স্বাগতা গ্রামের লুসনাই শেখের ছেলে।

থানার ওসি বদরুদ্দোজা জানান, আব্দুল্লাহ বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গায় গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে কামালপুর ক্যাম্পের আইসি রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঐ গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।