লাউয়াছড়ায় সাপ ও বনবিড়াল অবমুক্ত

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪৬

লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংখিনী সাপ ও বনবিড়াল অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় প্রাণী দুটি অবমুক্ত করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকিছড়াসংলগ্ন বনে এই প্রাণীগুলো অবমুক্ত করেন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লোকালয়ে আটককৃত বনবিড়াল ও সংখিনী সাপটিকে প্রাথমিক সেবা দেওয়ার পর অবমুক্ত করা হয়েছে।