লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যার ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসকের হাতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি এম এ মমিন, ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। সেখানে বলা হয়েছে কোরআন অবমাননার মতো কোনো কাজ জুয়েল করেনি। শুধু গুজব ছড়িয়ে পিটিয়ে-পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
