ধামরাইয়ে হিজড়াদের পৃথক চিকিত্সাব্যবস্থা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৫২

এখন থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হিজড়াদের প্রতি রবিবার পৃথকভাবে চিকিত্সাসেবা দেওয়া হবে। তবে তারা জরুরি চিকিত্সাসেবা পাবেন সর্বক্ষণ। তাদের জন্য একটি পৃথক ওয়ার্ডের ব্যবস্থাও করা হবে। বুধবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের হলরুমে আয়োজিত এক আলোচনাসভায় তাদের এ আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। ডা. নীহার বানু, ডা. জাহাঙ্গীর আলমসহ ঐ কমপ্লেক্সের অন্যান্য চিকিত্সক এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন হিজড়াদের সংগঠন সুস্থ জীবনের সভানেত্রী পপি, সহসভানেত্রী পার্বতী, হিজড়া নেত্রী জোনাকী, ‘সাদাকালো’ হিজড়া উন্নয়ন সংগঠনের সভানেত্রী অনন্যা বণিক, সচেতন হিজড়া অধিকার সংঘের সাধারণ সম্পাদক এস. শ্রাবন্তী প্রমুখ। সভার আয়োজক ছিল হিজড়াদের সংগঠন ‘সুস্থ জীবন’।