পদ্মা সেতুতে বসল ৩৭তম স্প্যান

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৫৩

মাত্র ছয় দিনের মাথায় গতকাল পদ্মা সেতুর ৩৭তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটিতে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সেতু দৃশ্যমান হলো ৫ হাজার ৫৫০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর ৪১ স্প্যানের মধ্যে বাকি এখন মাত্র চারটি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই অপর চারটি স্প্যান বসানো হবে। চলতি মাসে আরো দুটি স্প্যান স্থাপন করা হবে। গত ৬ নভেম্বর মাওয়া প্রান্তের দুই ও তিন নম্বর খুঁটির ওপর ১-বি নামের ৩৬তম স্প্যানটি বসানো হয়। অক্টোবর মাসে চারটি স্প্যান বসানো হয়েছে। নভেম্বরে মোট চারটি স্প্যান বসানোর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। অপর দুটি স্প্যান বসবে ডিসেম্বরে। বিজয় দিবসের আগেই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।