সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভগ্নীপতির ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:০৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নীপতি মো. আমানত উল্যাহর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মো. আমানত উল্যাহ ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে তথ্যমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আত্মার শান্তি কামনা করেন।

মৃত্যুকালে আমানত উল্যাহ স্ত্রী তাহেরা বেগম, চার ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন। 

শুক্রবার কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সকাল নয়টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বি.জামান জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন কোম্পানীগঞ্জের মেহেরুন্নেছা গ্রামে জন্মগ্রহণকারী আমানত উল্যাহ।

পরে ১৯৬৯ সালে ইস্ট-পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন। জেলা রেজিস্ট্রার হিসেবে তিনি ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন শেষে ডিভিশনাল ইন্সপেক্টর অব রেজিস্ট্রেশন হিসেবে অবসর গ্রহণ করেন। 

ইত্তেফাক/জেডএইচ